নবম ক্লাস থেকে নওমি ভাল স্টুডেন্ট। ছোটবেলা থেকে বরাবরই ভালো রেজাল্ট করে এসেছে তার চোখের পাওয়ারের চশমা তার বৈশিষ্ট বলে দেয় নওমীর পরিবারে বাবা মা ও ছোট ভাই । বাবা সিরাজুল হক তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন,দুর্নীতির দায়ে তিনি চাকুরী থেকে বরখাস্ত হন, বর্তমানে তিনি বেকার নিজের জীবনে হতাশাগ্রস্ত অবস্থা কাটাবার জন্য প্রায় মদ ও জুয়া নিয়ে পরে থাকেন ।
নওমীর মা জিনাত রেহানা, একজন নারী উদ্যোক্তা,কর্মঠ মহিলা । তার তিনটা দোকান - একটি কাপড়ের দোকান আর ওপর দুইটি খাবারে,মাঝে মাঝে তিনি তার দোকানে বসেন কিন্তু তার ছেলের কারণে সে খুব একটা দোকানে বসতে পারে না,কর্মচারিরা দেখে দোকানের সবকিছু, পুরো সংসারটা তিনি চালান ……
মিসেস জিনাত রেহানা হলেন ধনবান পরিবারে মেয়ে তিনি তার বাবা মা পছন্দের পাত্রকে বিয়ে করে ঘর বেঁধেছে কিন্তু মিসেস রেহানার কপালে যে এতো কষ্ট লেখা থাকবে কে জানতো তিনি তার নিজের বাবার মার্ কাছে থেকে এখনো অনেক হেল্প পান, নওমীর পুরো পড়াশোনার খরজ তার নানা নানী চালায়ে । নওমীর ছোট ভাইয়ের নাম জিসান ১৫ বছরে ফুটফুটে ছেলে যার মুখে কত মায়া কিন্তু সে প্রতিবন্ধি তার বয়স যখন ৬ তখন থেকেই তার উপসর্গ গুলো আস্তে আস্তে ধরা পরে ।
নরমাল বাচ্চা না, তাই তার ভাইকে নিয়ে সব সময়ে অশান্তি লেগে থাকে আর আর্থিক সমস্যা তো আছে এর মধ্যে দিয়ে নওমীর ভালো রেজাল্ট করাটা অনেক বড় চ্যালেঞ্জ । মনে এতো কষ্ট নিয়ে মেয়েটা হাসি মুখে সবার সামনে ঘুরে বেড়ায় কেউকে তার কষ্ট একটুও বুঝতে দেয় না ।

মাহজাবিন কথা বলতে নওমী কথা উঠে আসে নওমী এবং মেহজাবিন দুইজনের হলো ছোটবেলার বান্ধবী তারা একই সাথে স্কুলে ও কলেজে পড়তো। মেহ্জাবিন ভালো ছাত্রী, মেহজাবিনের বাবা একজন অ্যাডভোকেট আর মা গৃহিনী মেহজাবিনরা তিন বোন মেহজাবিন হলো মেঝ, বড় বোনের বিয়ে হয়ে গেছে তার ছোট বোন ক্লাস - ৭ পরে ।
তৌসিফ হ্যান্ডসম ও চার্মিং ছেলে, ডাক্তার বাবা ও মার্ এক মাত্র ছেলে টাকা পয়সা অভাব নেই তাদের নিজের এপার্টমেন্ট থাকে,অভাব কাকে বলে সে খুব একটা দেখেনি,ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল সে কিন্তু ছোটবেলা থেকে তার বাবার মার্ অভাবটা তাকে আঁকড়ে ধরে ।
তৌসিফ সুন্দর দেখে বলে টিভি রিয়েলিটি শোতে অংশগ্রহণ নিয়েছিল । কিন্তু সে Candidate selection সময়ে out হয়ে গেছে। তার পরেও তার confidence একটুও হারিয়ে যায়নি। তার গানের গলা অনেক ভালো,গান সে ভালোই গায়ে । তার ইচ্ছে সে কোন মিউজিক্যাল রিয়েলিটি শোতে অংশ নিবে। এবং কভার গানের ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়বে।অর্থাৎ সে সফল ইউটিউবার ও সেলিব্রিটি দুইটি হতে চায় ।
স্নিগ্ধা সুন্দরী বড়লোক বাপ মার, একমাত্র বকাটে সন্তান। স্কুল কলেজ থেকে সে পড়াশুনায়
খুব কাঁচা । কত ছেলেদের যে, সে মাথা খেয়েছে,! প্রেমের ক্ষেত্রে সে ষোলোআনা, ছেলেদের dream girl. নিজেকে ভারী সুন্দর মনে করে। এর আগেই তার স্কুল ও কলেজ বয়ফ্রেইন্ড সংখ্যা ছিল তিনজন কিন্তু তাদের সাথে তার ব্রেকপ হয়ে গেছে এখন আবার নতুন কেউকে খুঁজছে ,বাবার বড় ব্যবসা আছে প্রচুর টাকার মালিক। আর মায়ের বিউটি পার্লার আছে। স্নিগ্ধা আরেকদিকে Tiktok গার্ল Tiktok ভিডিও করে,বেশ নাম কুড়িয়েছে ।