ঘাটের পারেতে বসে আজ
ভেবেছ কাহার কথা!
আলতো জলে স্নান সেরেছ
আঁচল ভিজেছে সেথা।
যতনে দেখেছ নিজেকেই
মেশালে নদীর জলে;
দূর থেকে দেখে গেছি আমি
তোমার ও অশ্রুতলে।