তোমার ওই রূপের মাঝে
ও স্বপ্ন আঁকা আছে;
আজ হারিয়ে চোখের কোণে-
তোমার মনের কাছে।
যতই তুমি বারণ করো
আমি শুনি না যে কথা;
তোমার চোখে চোখ রাখিব
আজ শুধু নীরবতা।
-------