জানিনা কোন মোহেতে আমি
তোমার কাছেতে আসি;
চেয়ে চেয়ে শুধু বসে থাকি
শুধু বুঝি ভালোবাসি।
তুমি কি বুঝেছ মোর প্রিয়
মোর চির আবেদন;
তুমি শুধুই আমার ওগো
খুব খুব প্রিয়জন।
------