পথের পরে বকুল গাছ
ফুল আছে তার তলে;
সেই না ফুলের মালা গেঁথে
পরাব তোমার গলে।
রোজ রোজ আমি ফুল তুলি
দিয়েছি ঘরেতে রেখে;
রাতের কালে ঘুমিয়ে পড়ি
ফুলের গন্ধ মেখে।
--------