রাতের আঁধার কেটে যায়
তোমার বাঁশির সুরে;
তোমার কথা ভাবতে বসি
আমার এ অন্তঃপুরে।
সোনালি ভোরের মধুরতা
সুর ভাঙ্গা এই মন;
তোমার জন্য করি অপেক্ষা
তোমাতেই নিবেদন।