জোছনা রাতে আকাশ দেখি
দেখেছি তারার মেলা;
আকাশ জুড়ে মিলন যেন
আলোর সুরের খেলা।
অযূত তারার মাঝে দেখি
চাঁদের অরূপ হাসি;
এমন রাতে চাঁদের আলো
দেখতে যে ভালোবাসি।
-----