একদিন সাথে এসে হেঁটে গেছ
এই সোনালির পথ;
সেদিন মুখেতে ছিল কত কথা
ছিল গোপন শপথ।
আজ আমি একা হাঁটি এই পথে
মনেতে তোমার কথা;
সকল বিকাল আজ হারিয়েছে
গাছেতে নতুন লতা।