সকল সৃষ্টি হয়েছে প্রভু
তোমার নিজ দয়ায়;
তোমার কথা ভুবনময়
দশ দিকে চোখ যায়।
প্রভাতে হাসে নবীন সূর্য
পুব আকাশের গায়;
হাজার রঙের ফুল ফোটে
আপনার বাগিচায়।
------