সূর্য কিরণ আজ মুছেছে
ভিজে গেছে সব মাটি;
দু'চোখে আজ স্বপন বুনি
আর, তার সাথে হাঁটি।
হাঁটতে হাঁটতে চলে যাব
স্মৃতির আঁধার পানে;
সকল কথা তুলে রাখিব
তোমার রঙিন মনে।
-----