মহা পবিত্র, দয়াল তুমি
পরম করুণাময়;
তুমি মহীয়ান মহীয়সী
দীন দুঃখীর আশ্রয়।
চির উন্নত তুমি সৃজনী-
তুমিই শ্রেষ্ঠ মহান;
সর্ব জ্ঞাত বিচারক তুমি
সবেতেই বিরাজমান।
------