রোজ সকালে প্রার্থনা করো
ভক্তি আনো ওই মনে;
গ্রন্থ পাঠেতে সময় দাও
বন্ধুত্ব সবার সনে।
সকল বিধান মেনে চলো
মন দাও ভালো কর্মে;
দীন দুঃখীকে ভালোবাসো
জীবন গড়ো ধর্মে।
----