অস্থিরতায় এই পৃথিবী
বিদ্বেষ বিষে বিধ্বস্ত;
চারিদিকে শুধুই অশান্তি
বিকিয়েছে মনুষ্যত্ব।
বিশ্বাস নেই, আস্থা বিহীন
আছে হিংসা, ঘৃণা, দ্বেষ;
আঘাতে জর্জরিত মানুষ
শান্তির পৃথিবী শেষ।
-----