দাঁড়িয়ে দেখি রথের চূড়া-
নানান রঙে শোভিছে;
আমার মনে স্বপ্ন সকল
রথের দড়ি টানিছে।
সবাই দেখি ফুল ছুড়িছে
জগন্নাথের পায়েতে;
আমি দেখেছি রথের ছায়া
আমার ফুল মালাতে।
------