স্বপনের আবেশেতে আজ
এই মন ছুটে যায়;
ওই দিন ফুরানোর আগে
তোমাকেই পেতে চাই।
জীবনের সুখ- স্বপ্ন- আশা
মিলেমিশে একাকার;
আজ নতুন সকালে পুনঃ
তোমাকে চাই আবার।
     ------