বাসর রাতের এই চাঁদ
আর কিগো পাবে ফিরে!
বন্দি ঘরের স্বপ্ন সকল
রেখেছে আমায় ঘিরে।
দেখেছি মোর নিজের রূপ
আছি শত ব্যথা ভুলে;
প্রাণ জগতে এঁকেছ ছবি
অমৃত প্রণয় ঢেলে।
    -------