কল্পকথা ডঃ সুজিতকুমার বিশ্বাস · কবিতা · 2017-05-06 · 695 ভিউ এ খাতায় এত আয়োজন- প্রেরণা হয়েছ তুমি; মোর হাতের শিল্প সাজিল- গোপনে তোমারে চুমি। আমারে তুমি কবি সাজালে- তোমার মোহর রূপে; আমার সকল কল্পকথা তোমার আঁখি সমীপে। ----- শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (8)