যতই মানুষ হও! তবু টেনেছে ধর্ম;
ওটা এমন স্থান- দূর হয় শরমও।

দুর্বার সময় পেরিয়ে তুমি মানুষের কাছে;
তোমার আশীর্বাদে মানুষ বেঁচে আছে।

বটবৃক্ষ হয়ে তুমি ঢেকেছ কচুরিপানায়;
তোমার সাহস নেই, সঙ্কীর্ণ হানায়।

জীবাশ্ম হয়ে গেছ মুখের আদলে;
ভীরুতায় ঘেমে যাও শ্রাবণ বাদলে।

তোমার আকাশে আজ অন্ধের ছায়াপথ;
বেদনাহীন সময়ে দেখো স্বর্ণরথ।

ঝড় এসে ভাসায় তোমায়, ভাসায় মনকে;
প্রার্থনায় শেষ করো সেই উত্থানকে।

আজ বসন্ত দিনে উদ্দাম ত্রিশূল
তোমার মধ্যে ছিল প্রগতির ভুল।
       --------