জন্ম হিঁদুর ঘরে, পৈতে উঠেছে গায়ে;
কল্যাণ আশ্রয়ে আছি তোমাদের ছায়ে।
সকালে দিয়েছি বার্তা- জাতীয় সংহতি;
সবার মধ্যে দেখি আমার উন্নতি।
গৃহ মাঝে পূজা দিই, আমি ধর্মপ্রাণ;
তবুও কোথাও ভাসে নিরপেক্ষতার ঘ্রাণ।
মন্দির- মসজিদ- গির্জাতে দীপ জ্বালি;
নিজের প্রয়োজনে দলিতে গলাগলি।
ইমাম করেছি খুশি, নিজে ইফতারে-
পবিত্র মনেতে আছি প্রতি শুক্রবারে।
আরতী করেছি আমি যত সতীপীঠে
আমার শুভেচ্ছা আছে কালীতীর্থঘাটে।
ধর্ম আমি বুঝি, আমি ধর্মের সদাগর;
আমিই প্রকৃত হিন্দু, ওঁরা ধূর্ত অবতার।
----------
মন্তব্য (5)