তোমার কথা, কাজের ছলে-
আমি বুঝি নিবেদিত;
তোমার কাছেতে যেতে আমি-
ভীষণ যে উৎসাহিত।
সেইদিন জোছনায় দূরে-
হাতখানি হল ধরা;
হৃদয়ের ভাষা গাঢ় হয়-
প্রণয় পথেতে মোরা।
     -----