কথা অনেক হয়ছে বলা-
করেছ যে অভিমান;
তবু মন পেয়েছে আদরে-
তোমার সাজানো প্রাণ।
হয়ত তা'র কিছু পাবনা-
তবুও জীবনে থাকি;
ভালোবাসায় গভীর মনে
ক্ষণেতে তোমায় ডাকি।
     -------