জানালার গ্রীলের ফাঁক দিয়ে,
হঠাৎ তাকিয়ে দেখি...
আমার সমসাময়িক হৃদয়ের চিত্র।
কালো বিবর্ণ অধ্যায়ের পরে,
ঝাপসা সাদা বিন্দু।
ঝড় বিক্ষুব্ধ সাগরের মাঝে,
অন্ধকারের বাস্তব প্রতিমূর্তি।
ক্রমহ্রাসমান ক্ষয়িষ্ণু জীবনীশক্তি-
ক্রমশ নিঃশেষিত অস্তাচলে;
সহসা এই জীবনের গতিপথ।
দেহের শিরা উপশিরা,
অলস ক্লান্ত দেহমন;
ভর করে আছে
অশুভ শক্তির কাছে।
যদিও পূর্বাশার আলো
এখনও দীপ্যমান!
কারন রাতের আকাশে
এখনও রয়েছে
মেঘে ঢাকা চাঁদ!