ট্রেনে এক হকার বই বিক্রি করছেন।
হকার: দাদা দেব নাকি একখানা বই?
"চুরি করলে ধরা পড়বেন না"। এই বইটা পড়ে দেখুন, সমস্ত নিয়মাবলী আছে। খুব সহজেই আপনি কৌশল আয়ত্ত করতে পারবেন। মনে করুন আপনার পকেটে কিছু আছে। দাদা পকেটে কি আছে? একটু বলুন।
জনৈক ব্যক্তি : মানি ব্যাগে পাঁচশো টাকা আছে।
হকার : ঠিক আছে। এবার আমার দিকে লক্ষ্য করুন, (কিভাবে নিচ্ছি। ট্রেনটা স্টেশন ছেড়ে চলতে শুরু করেছে)। এই নিলাম। (বলেই, হকার চলন্ত ট্রেন থেকে নিচে লাফ দিল।) দেখলেন তো কিভাবে চলন্ত ট্রেন থেকে লাফ দিলাম, তবে সাবধানে।
জনৈক ব্যক্তি :ও দাদা, আমার মানি ব্যাগটা।
হকার : (হাসতে হাসতে) ধরতে পারবেন না, দাদা। সব নিয়মাবলী বইটায় দেওয়া আছে। মনে রাখবেন, না বলেই নিতে হয় ॥