একটুখানি মানুষ
সাইয়িদ রফিকুল হক
আমাদের ভাবনা সমতলপথে
হাঁটে না কখনো!
সেখানে অনেক বাধা
অনেক জ্বালা আর যন্ত্রণা।
কত ব্যবধান এই আমাদের,
সবটা বলা যায় না,
বুঝে নিতে হয় স্বমহিমায়।
আমরা সবাই মানুষ—
দাবি করছি কতকাল ধরে!
তবু হতে পারিনি আজও কেউ
একটুখানি মানুষ!
সাইয়িদ রফিকুল হক
২০-০৪-২০২৩
মন্তব্য (4)