সাপ চেনা যয় না
সাইয়িদ রফিকুল হক

সাপকে চেনা যায় না
সাপ বড় বিষাক্ত!
মানুষও এখন যে সাপের মতো!
চারিদিকে দেখি কত বিষধর সাপ
সব নাম জানা নেই!
অথবা সবার নাম বলা যায় না।
সাপেরা আসে নীরবে বন্ধু হয়ে
আবার ছোবল মারে শত্রু হয়ে!
সাপেরা খোলস ছেড়ে হয়ে যায় নতুন
তাদের চেনে না কেউ, সবাই খায় ধোঁকা।
কত সাপ মিশে আছে আমাদের মাঝে
কত সাপ প্রস্তুত দংশনের অপেক্ষায়।
সাপ চেনা যায় নাকো এই পৃথিবীতে
সকলেই সাবধান—বিষাক্ত সাপ থেকে।


সাইয়িদ রফিকুল হক
৩১-০৩-২০২৩