পতিতার খাদ্য যদি হয় কবিতা
সাইয়িদ রফিকুল হক

পতিতার খাদ্য যদি হয় কবিতা,
তাইলে দেশে-দেশে সকলেই লিখবে
আবর্জনাসম মনগড়া ভনিতা।
কবিতার ধর্ম আজো আছে সঠিক,
শুধু তোমার হাতে ঘড়ি চলে না ঠিক!
সবখানে চালাও বামাতি দর্শন,
নীতিকথা রোজই করছো ধর্ষণ।
তবু তোমাকে আজ বলতে হয় কবি!
আলোহীন পংক্তি ঢেকে দিচ্ছে রবি।
পতিতার হৃদয়ে কীসের বাদ্য বাজে!
সজ্ঞান-মানবে কি বদ্ধ-পাগল সাজে?
পতিতার খাদ্য যদি হয় কবিতা,
মরাগাছে ফোটাবে ফুল কোন্ বনিতা?


সাইয়িদ রফিকুল হক
০৯/০৮/২০২২