মাতালের সংলাপ কবিতা হয় না
সাইয়িদ রফিকুল হক

মাতালের সংলাপ কবিতা হয় না,
মাতালের আহ্বান গজল হয় না।
মাতালের মাতলামি সয় না সবাই,
মাতালকে ভালোবাসে মদখোর তাই।

মাতালের সংলাপ এখন কবিতা!
দেশজুড়ে চলছে যে কী সব ভণিতা।
বোতল হাতে ছুটছে ফেরিওয়ালারা,
ছিপি খোলার শব্দে পালায় কবিরা।

কবিতা এখন ফেরি করছে দালাল,
মাতালের মাতলামি হচ্ছে হালাল!
মাতাল-দালাল সব সত্য কয় না,
মাতালের সংলাপ কবিতা হয় না।


সাইয়িদ রফিকুল হক
২২/০৪/২০২২