বেশি রঙ ভালো নয়
সাইয়িদ রফিকুল হক
মনে তোর যদি থাকে রঙ,
জীবনে তবে আসবে ঢঙ।
ঢঙের বাইরে যাবি নাকো বেশি
সেখানে পাবি শুধু ভুলের পেশি।
ভুল যদি থাকে রে জীবনে
সুখ পাবি না তবে মরণে।
শান্তি আছে সরলতার পথে,
আয় না ভাই চড়ি সরলরথে।
বেশি রঙঢঙ ভালো নয়,
রঙ দেখে মনে লাগে ভয়।
জীবনের মানে প্রকৃতির মাঝে,
এসো মিশে যাই জীবনের কাজে।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৪/২০২২
মন্তব্য (5)