কবিতার গলায় সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2021-12-11 · 520 ভিউ কবিতার গলায় মালা দিয়ো না কবিতা তোমাদের সইবে না! কবিতা এখন প্রতিবাদী তোমাদের কারও ভালো লাগবে না কবিতা। তারচেয়ে মালা দাও দালালের গলায় একদিন তোমাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)