ঘুষ খেয়ে তুই
সাইয়িদ রফিকুল হক
ঘুষ খেয়ে তুই বিরাট ধনী
লোকসমাজে মানী!
মানুষটা তুই কেমনতর
সেসব আমরা জানি।
জোর করে কি ভালোমানুষ
যায় রে একটু হওয়া?
ধরা পড়লে সবার কাছে
তুই যে খাবি ধাওয়া!
ঘুষ খেয়ে কে বড় হইছে
আমায় একটু দেখা,
পাপীলোকের পতনকথা
শাস্ত্রে আছে লেখা।
সাইয়িদ রফিকুল হক
২৭/১১/২০২১
মন্তব্য (6)