ঈশ্বর তুমি
সাইয়িদ রফিকুল হক
ঈশ্বর তুমি মহামহিম
চলছে তোমার আদিম খেলা!
পৃথিবীজুড়ে মহান তুমি,
মানুষের নাই ক্ষমতাকিছু!
এই লীলাভূমি গড়ে উঠেছে
তোমারই রঙে, সব রঙিন,
মানুষের শুধু আস্ফালন!
সব এখনও তোমার হাতে।
ঈশ্বর তুমি নীরব খুব!
মাঝেমাঝে দেখি, সরব হও
তোমার ক্ষমতা জানান দিতে!
একচ্ছত্র চিরদিনের হে।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৮/২০২১
মন্তব্য (4)