বাঁচার পথ
সাইয়িদ রফিকুল হক

সত্য বলতে বুকটা কাঁপে,
মিথ্যা বলতে কত যে সুখ!
মানুষ এখন নিজের গলায়
নিজের পাপে পরছে বিরাট ফাঁসি,
তবুও দেখি এই পশুদের মুখে কত হাসি!

নিজের স্বার্থে, পরের স্বার্থে বলছে মানুষ মিথ্যা,
মিথ্যা বলে সুখ যে তারা করছে কত কামাই!
সুখের আশায় জীবনবাজি মিথ্যাপথে সদাই।
একবারও যে কেউ ভাবে না জীবন কীসের জন্য!
এই মানুষের বাঁচার কি পথ আজকে আছে কোনো?


সাইয়িদ রফিকুল হক
২৯/০৮/২০২০