মানুষের ক্ষুধাতৃষ্ণা

এই মানুষের ক্ষুৎপিপাসা মিটবে নাকো মিটবে না,
কামবাসনার প্রবল তৃষ্ণা মানুষ ছাড়ে না ছাড়ে না!
ওই কামনার দোজখআগুন শুরু থেকে
নিয়েছে যে মানুষ মাথায়,
কামবাসনার ভাবনা থেকে এই মানুষের
মুক্তি মিলবে কোথায়?