সবার জন্য হাসবো সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2020-01-17 · 549 ভিউ সবার জন্য হাসবো সাইয়িদ রফিকুল হক চোখের জলে ভাসবো নাকো হাসবো তোমার সুখে, সবার জন্য মুক্তমনে আনবো হাসি মুখে। ভালোবাসার শপথ নিয়ে হিংসা যাবো ভুলে, তোমার সুখে হাসবো বন্ধু আপন মুখটি তুলে। ১৭/০১/২০২০ শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (3)