এই শরতে
সাইয়িদ রফিকুল হক
এই শরতে এই গরমে
ফুল ফোটেনি প্রেমের,
একটা চাঁদের পাহাড় ভেঙে
ঢেউ জাগেনি রূপের!
মনটা শুধু বিষিয়ে ছিল
তীব্র বিষের জ্বালায়,
ভাবনাগুলো দাবদাহে
কেমন করে পালায়!
মনে কত আশা ছিল
আসবে শরৎরাণী,
বিশ্বজুড়ে ফুলমধুতে
ফুটবে প্রেমের বাণী!
কাশফুলের হাসিটুকু
দেখতে পেলাম নাকো,
বাংলাদেশে শরৎরাণী
মুখটি কেন ঢাকো!
এই শরতে আগের মতো
মন ভরেনি কারো,
নরকপুরের গরম তুমি
বাংলাদেশটা ছাড়ো।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৯/২০১৯
মন্তব্য (8)