মানুষ তুমি নামেই
সাইয়িদ রফিকুল হক
জনম তোমার গেল চলে
মিথ্যা অহংকারে,
আজও হয়নি পরিবর্তন
তোমার ব্যবহারে!
মানুষ তুমি নামেই শুধু
নাই তো কিছু গুণ,
মানুষ হলে করতে তুমি
আরেক মানুষ খুন?
মানুষ তুমি ভণ্ড এখন
লোকদেখানো সবই,
সময় থাকতে একটু ভালো
হও না তুমি আজই।
সাইয়িদ রফিকুল হক
১২/০৯/২০১৯
মন্তব্য (3)