প্রেমপিয়াসীর চতুষ্পদী—১৭
সাইয়িদ রফিকুল হক
চোখের জলে ভিজলো মাটি
কাঁদলো বৃক্ষকুল,
তবুও সখী ভাঙ্গলো নাতো
তোমার মনের ভুল!
গোলাপগুলো পাঁপড়ি মেলে
হাসছে অনেক মায়ায়,
তুমি সখী ফিরে এসো
কুঞ্জবনের ছায়ায়।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১০/১১/২০১৭
মন্তব্য (4)