আশার ফুল সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2017-09-04 · 729 ভিউ আশার ফুল নতুন ভোরে অনেক বড় স্বপ্নের আশা নিয়ে, শেষ পর্যন্ত এই জীবনে করতে পারিনি বিয়ে। নতুন আশা ঝরে গেছে কলির সন্ধ্যা রেখে, যুবক হয়েও বসে আছি বার্ধক্যের রঙ মেখে। নতুন ভোরে এই জীবনে ফোটেনি আশার ফুল, তাইতো ভাবি জীবনটা যে কারও জন্য ভুল! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (3)