আসল কাজে মন দাও
সাইয়িদ রফিকুল হক
শুকনো-পাতার বিলাপ দেখে
মুষড়ে গেলাম ভয়ে,
তাজাপাতা যাচ্ছে ঝরে
কঠিন আঘাত সয়ে!
বাসি-ফুলের কদর দেখে
কাঁদছি বসে ঘরে,
আপনজনে শত্রু হলে
করবে কী আর পরে?
পরের ছেলে হাসলো বেশি
দিচ্ছো ধমক কষে!
নিজের ছেলে খাচ্ছে বিড়ি
তবুও আছো বসে?
জনসেবক করছে সেবা
দিচ্ছো তাতে বাধা!
দেশের কাজে উদাস হয়ে
পালায় এখন গাধা।
শুকনো-পাতা যাচ্ছে ঝরে
করছো কেন বিলাপ?
তাজাপাতা ধরে রাখার
শুরু করো আলাপ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/০১/২০১৭
মন্তব্য (8)