নষ্ট-মানুষ
সাইয়িদ রফিকুল হক


নষ্ট-মানুষ মস্ত এখন
বিরাট তাহার পসার!
এই দুনিয়ায় জায়গা কত
আরাম করে বসার!
ভালোমানুষ তাড়া খেয়ে
সাজছে চুনোপুঁটি,
এই দুনিয়ায় নষ্টগুলোর
ধরবে কে যে টুঁটি?


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/১১/২০১৬