শক্তি-সাহস
সাইয়িদ রফিকুল হক
সকালবেলা বৃষ্টি দেখে
শুয়ে ছিলাম আলসেমিতে,
মুগ্ধ হতে তাই পারিনি
হঠাৎ রোদের ঝলকানিতে!
একনিমিষে বুঝতে পারি
জীবনটা যে খেলনা নয়,
শক্তি-সাহস থাকলে মনে
আর কি আছে হারার ভয়?
আজকে থেকে নিলাম শপথ
মারবো লাথি জড়তাকে,
একনিমিষে তাড়িয়ে দেবো
জীবনগড়ার শত্রুতাকে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/১০/২০১৮
মন্তব্য (6)