দুঃখ ভোলার মন্ত্রণা
সাইয়িদ রফিকুল হক

কাল সকালে দেখবে তুমি বৃষ্টি হবে একটুখানি,
আর সেখানে মিশে যাবে তোমার চোখের পানি!
বৃষ্টির বুকে জমে আছে কতদিনের কঠিন কান্না,
তাইতো দেখি মাঝে-মাঝে ঝরে পড়ে হীরা-পান্না!
শুকায় যাবে তোমার চোখের মুক্তাসম দামি জল,
হাসিমুখে কন্যা তুমি মনে রাখো একটু বল!

২৫/০৯/২০১৬