শুধুই বাংলাদেশ
সাইয়িদ রফিকুল হক
কদম-ফুলের হাসি দেখে
মনটা গেল মজে,
ভবিষ্যতের ভাবনা ভেবে
গেলাম কীসের খোঁজে!
শুভ্র-সুন্দর শোভা দেখে
গেলাম একটু কাছে,
বললো কদম, হাত দিয়ো না
আমার একজন আছে!
সবখানে যে গুড়ে বালি
আমার আশা শেষ,
শেষে দেখলাম আমার প্রেম
শুধুই বাংলাদেশ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য (6)