এবার তুমি উঠে দাঁড়াও
সাইয়িদ রফিকুল হক

দ্বিধার পাহাড় সরিয়ে ফেল
তোমার আপনশক্তিতে,
নবউদ্যমে উঠে দাঁড়াও
হে যুবক, স্বদেশভক্তিতে।
মনকে করো শিউলি-ঝরা
ভোরের মতো শান্ত,
ভূতের বেগার ঠেলে-ঠেলে
কেন হবে এতো ক্লান্ত?
এবার তুমি উঠে দাঁড়াও
দেশের জন্য—হে যুবক,
আর দেশপ্রেমের আকর্ষণটা
তোমার মনে হোক চুম্বক!
এবার তুমি হয়ে ওঠো
নিঃশঙ্কচিত্তে দেশের সেনা,
হাজার-কোটি ডলার দিয়েও
যায় না যেন তোমায় কেনা।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/০৮/২০১৬