যারা মৃতদেহ বহন করে কবরস্থানে নিয়ে যায় তাদেরকে আমি প্রকৃত নেতা মনে করি। তারা স্বার্থহীন নেতা। নীরব নেতা। কোন কিছু পাওয়ার জন্য তারা সমাজে কাজ করে না। এমন নি:স্বার্থ অনেক মানুষ আগে ছিলো। তাঁদের অবদানের জন্য দুনিয়াটা একনো টিকে আছে। আমার পরিচিত এমন একজন মানুষ ছিলো যিনি যে বাড়ীতে কোন মানুষ মারা যেত সেই বাড়ীতেই যেতেন। তিনি যেন মৃত্যুর খবর অনেকটা অটোই পেয়ে যেতেন। আরেকজন মানুষ ছিলেন, যিনি বলেছিলেন তিনি ১০০টি মানুষকে কবরস্থ করার পর নিজে মারা যাবেন। এই ধরনের মহান লোকদের সমাজে আমরা ছিলাম একসাথে। আগে কি সুন্দর দিন কাটাইতাম !
-স্বপন রোজারিও (মাইকেল)