কত সুন্দরই না লাগে ...
ফুল শিশু আর প্রজাপতি
ভালো লাগে আরো ...
অমলিন হাসির দ্যুতি !

ধর্ম তো একটাই ...
তা হল মনুষ্যত্ব ,
দেশ তো একটাই
তা হল এই বিশ্ব ...

শুধু ধর্ম তো নয়
মানুষের একটাই পরিচয় ,
আসলে যদি মানুষ হয় ...
মানুষ খুঁজবে মানুষকে
তার মানবতার ভাইবোন ..
তার মনের আপনজন !

দুফোঁটা রক্ত ও তবে
আপনজনের রক্ত হবে ..
আত্মীয় যদি হয় সকলে !
থাকবে না কোন বধ্যভূমি ...
আপনতাই ধর্ম হ'লে ,
আমার হবে আপন তুমি !