১০.
সে যাই হোক..
Ω
শরীরে জল আছে
শরীরে মাটি আছে
Ω
চেয়ারের নজর খারাপ ছিল
এখন মাটিই খারাপ হয়ে গেল
এখন জলই নোংরা হয়ে গেল
চোখ নিজে নিজেই বন্ধ হতো
Ω
সে যাই হোক
এখন চেয়ার
অন্যজনের চোখ বন্ধ করে…
Ω
-স্বপ্নময় স্বপন©