তুমি সম্পর্কের কি বোঝ
তুমি শুধু খনিকের মোহই খোঁজ
তুমি আমাকে কতটা বোঝ
তুমি শুধু পার নিজের কথা ভাবতে

তুমি ভালোবাসার কি বোঝ
তুমি শুধু পার মনকে ভাঙতে
তুমি হৃদয়ের কতটুকু বোঝ
তুমি শুধু পার আমাকে কাঁদাতে

তুমি অনুভুতির কি বোঝ
তুমি শুধু পার দূরে সরে যেতে
তুমি বিশ্বাসের কি বোঝ
তুমি শুধু পার অবিশ্বাসে বাঁচতে

তুমি মায়ার কি বোঝ
তুমি শুধু পার ঘৃণায় জড়াতে
তুমি দুখের কি বোঝ
তুমি শুধু সুখের নেশাই খোঁজ  ।।

একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: [email protected]