বহু দিন ধরে কৌতুক লিখতে লিখতে
কবিতার কথা প্রায় ভুলেই গেছি-
যেমন মানুষ একে অপরের সাথে
দিনরাত রেষারেষি করতে করতে
ভুলে যায় মানবতা।
তবে এক দিকে রক্ষা-
অস্তিত্বের ভাব না থাকলেও,
বেঁচে থাকার হাসিটুকু আছে।
এটা দিয়েই যেন চালিয়ে নিতে পারি জীবনটা-
মুখে হাসি লেগে থাকলেই
মনে ভাব আসতে বাধ্য------
মন্তব্য (4)