১) বেগুন

'তোমাদের বেগুনে কত ফুল ফুটেছে'।
'ওটা বাগান, এবার গাছে বেগুনও ঝুলবে'।

২) পেন্সিল

'মাসে মাসে স্বামীর পেন্সিল পাই', বিধবা পিসি বললেন।
'ওটা পেন্সিল নয়, পেনশন', ভাইপো আওয়াজ দিলো।

৩) ময়লা মুড়ি

'দাদা, ময়লা মুড়ি লিয়ে যান, ময়লা মুড়ি'।
সামনে এগিয়ে গিয়ে দেখলাম মশলা মুড়ি।

৪) এমডিএস

'আমি সবে এমডিএস পাস করেছি। আমার চেম্বার-এ আসতে পারেন'।

এমডিএস মানে মাস্টার অফ ডেন্টাল সার্জারি।

'আগে আপনার হাত পাকুক, নইলে যে কটা দাঁত আস্ত আছে তাও থাকবে না'।

৫) শর্ত

'আমি কথা দিচ্ছি যে বিয়ের পরে আর নায়িকার ভূমিকায় অভিনয় করবো না'।
'সাইড রোলেও ছোট খাটো প্রেম হতে পারে'।

৬) টিকটিকি

'আমাদের ফ্ল্যাট-এ প্রচুর টিকটিকি'।
'সে কি, অত বড় কমপ্লেক্স-এ টিকটিকি! এক চালা ঘরে তাহলে কি ঢুকবে? কুমীর'?
'টিকটিকি কেয়ারটেকার-এর পায়ের তলা দিয়ে সহজেই গলে যায়, কুমীর বড় প্রাণী গলতে পারবে না'!
'চালা ঘরে কেয়ারটেকার কোথায়? মাটির মানুষেরা নিজেরাই নিজেদের কেয়ার নেয়'।

'